ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

কেশবপুরে জাল টাকা ও তৈরির  সরঞ্জামাদিসহ এক যুবক গ্রেফতার

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে ৮১ হাজার ৮’শত জাল টাকা ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ আবু হানিফ (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-৬। সোমবার (২২ ডিসেম্বর-২৫) বিকেলে র‍্যাব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস দল কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালী বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে উপজেলার কন্দর্পপুর গ্রামের সুরত আলী মোল্লার ছেলে।

কেশবপুর থানাধীন মাগুরখালী বাজারে একটি দোকানে বসে মোঃ আবু হানিফ নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে জাল টাকা প্রস্তুত ও বাজারজাত করে আসছিলো। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাই শেষে বিকাল ৪টা ৫০ মিনিটে ওই দোকানে অভিযান চালানো হয়। অভিযানে মোঃ আবু হানিফ (২৫) কে হাতেনাতে গ্রেফতার করা হয়। ওই ইউনিয়নে কন্দর্পপুর গ্রামের সুরত আলী মোল্লার ছেলে। অভিযানকালে আসামির কাছ থেকে ৮১ হাজার ৮ শত টাকা মূল্যের জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া জাল টাকা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার, মনিটর, সিপিইউ, কালার প্রিন্টার, কিবোর্ড, মাউস এবং সিলপ্যাডের কালি-সহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

জাল টাকা তৈরি ও বাজারজাতের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার পাশাপাশি দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে আসছিল এই চক্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি জাল টাকা তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত আলামতসহ তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেশবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব-৬ জানান জানায়, জাল টাকা, প্রতারণা ও রাষ্ট্রবিরোধী অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

ছবিঃ ইমেলে

২৩/১২/২৫

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেশবপুরে জাল টাকা ও তৈরির  সরঞ্জামাদিসহ এক যুবক গ্রেফতার

আপডেট সময় : ০১:৪৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫