ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

বেতাগীতে দারুলউলুম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ব্যাটমিন্টন সামগ্রী উপহার

মো. সৌরব, বরগুনা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫ ৯০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. সৌরব, বরগুনা প্রতিনিধি :

বরগুনা জেলার বেতাগী উপজেলার ১নং বিবিচিনি ইউনিয়নের শান্তিনগর বাজারস্থ দারুলউলুম মাদ্রাসার সাধারণ শিক্ষার্থীদের মাঝে ব্যাটমিন্টন খেলার প্রয়োজনীয় সকল সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। ধানের শীষের পক্ষ থেকে ছাত্রদলের উদ্যোগে এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রী প্রদান করেন বেতাগী পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বেতাগী সরকারি কলেজ ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি মারজান আহমেদ রাকিব।

উপহার বিতরণকালে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শারীরিক ব্যায়াম ও সুস্থ দেহ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং একটি সুস্থ, সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, “বরগুনা-২ সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননেতা নুরুল ইসলাম মনি এমপি নির্বাচিত হলে এই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য প্রতিবছর বিনামূল্যে খেলাধুলার প্রয়োজনীয় সকল সরঞ্জাম উপহার দেওয়ার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছেন।” এ সময় তিনি শিক্ষার্থীদের কাছে নুরুল ইসলাম মনির জন্য দোয়া কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাত্রদলের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এমন সামাজিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয়দের মতে, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে এমন উদ্যোগ প্রশংসনীয় এবং এটি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেতাগীতে দারুলউলুম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ব্যাটমিন্টন সামগ্রী উপহার

আপডেট সময় : ০৯:৪৯:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫