ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

মুক্তাগাছায় শিক্ষা উপবৃত্তির তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোঃ শাহীন আলম, ময়মনসিংহ
  • আপডেট সময় : ০৩:০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ শাহীন আলম, ময়মনসিংহ

দেশের বিশাল জনগোষ্ঠীর উল্লেখযোগ্য সংখ্যক অপ্রকৃস্থিত সুবিধাবঞ্চিত , হতদরিদ্র মানুষের চিকিৎসা সেবাসহ জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের আর্থিক সহায়তার পাশাপাশি প্রতিবন্ধী তৃণমূল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মূলস্রোতধারায় অন্তর্ভুক্তিকরণে গত ১৭ ডিসেম্বর ‘২৫ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা প্রশাসন ও সমাজসেবা অফিসের যৌথ আয়োজনে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি কর্মসূচি’র তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় স্থানীয় উপজেলা হলরুম মিলনায়তনে পবিত্র কুরআন তেলাওয়াত ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনা ও স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত সেমিনারে সভাপতির দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রাপ্ত ) ও সঃ কঃ ( ভূমি ) লুবনা আহমেদ লুনা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রাজু আহমেদ ও ফারজানা আনসারী । সেমিনারে উপস্থিত সকলকে ধন্যবাদ ও বিষয়ভিত্তিক বিভিন্ন দিক তুলে ধরে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন সংশ্লিষ্ট দপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক গোলাম মোস্তফা সাহেব । সেমিনারে বিষয়ভিত্তিক কর্মসূচি পরিচিতি ও তাৎপর্য , শিক্ষা প্রবেশাধিকারে সহায়তা প্রদান , সামাজিক অন্তর্ভুক্তি ও সচেতনতা বৃদ্ধি , সামাজিকীকরণ , আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নসহ বরাদ্দে অপ্রতুলতা , ভিক্ষাবৃত্তি নিরসন , দুরারোগ্য ব্যাধিসহ জন্মসূত্রে প্রতিবন্ধীতা রোধে সচেতনা বৃদ্ধি , দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ , অর্থায়ন ও পর্যবেক্ষণ , পারিবারিক ও সামাজিক নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলার উপর বক্তারা বিশেষভাবে গুরুত্বারোপ করেন । উক্ত আয়োজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা , উপজেলা আইসিটি কর্মকর্তা মানজুর আহম্মেদ , ইউপিসিএম সভাপতি সাইফুজ্জামান দুদু , উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম , অফিসার ইনচার্জ মোঃ লুৎফুর রহমান , বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা , কর্মচারীসহ উপজেলার বিভিন্ন অঞ্চলের সুবিধাভোগী নারী প্রতিনিধিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুক্তাগাছায় শিক্ষা উপবৃত্তির তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫