বরগুনা-১ আসনে হাতপাখা মার্কার ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- আপডেট সময় : ০৬:৩৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৩৫ বার পড়া হয়েছে

বরগুনা বেতাগী প্রতিনিধি :-
২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় বরগুনা-১ আসনের অন্তর্ভুক্ত সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের ৮নং ওয়ার্ডের হাতপাখা মার্কার নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী জেলা ইসলামী আন্দোলনের প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল হোসাইন অলি উল্লাহ্ (পীর সাহেব কেওড়াবুনিয়া)।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা সদর উপজেলার আহ্বায়ক প্রভাষক মাওলানা নুরুল আলম, উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মাওলানা ইদ্রিসুর রহমান, জেলা ইসলামী আন্দোলনের অর্থ সম্পাদক মাওলানা রেজাউল করিম, জেলা যু্ব আন্দোলনের যুব ও কর্মসংস্থান সম্পাদক এম এইচ ইউ ইবরহীম, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সদর উপজেলা ছাত্র আন্দোলনের অর্থ সম্পাদক মো. জুবায়ের, গৌরীচন্না ইউনিয়ন ইসলামী আন্দোলন সাধারণ সম্পাদক গোলাম হায়দার মোল্লা।
আব্দুল খালেক পঞ্চায়েতকে ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, মাওলানা জাহাঙ্গীর হোসাইনকে যুগ্ম আহ্বায়ক এবং মো. সাইফুল ইসলামকে সমন্বয়কারী করে ২৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।










