সংবাদ শিরোনাম ::
কেশবপুরে শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে গায়েবানা জানাজা অনুষ্ঠিত
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:৩৯:০৯ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে যশোরের কেশবপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ ডিসেম্বর-২৫) দুপুরে কেশবপুর শহরের পাবলিক ময়দানে ছাত্র-জনতার উদ্যোগে অনুষ্ঠিত জানাজায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
কেশবপুর পাবলিক ময়দানে শহীদ ওসমান হাদির গায়েবি জানাজা নামাজে বক্তব্য রাখেন, যশোর-০৬ কেশবপুর আসনের জামাত মনোনীত প্রার্থী ও জামায়াত ইসলামী কেশবপুর উপজেলা শাখার আমির অধ্যাপক মোক্তার আলী, বিশিষ্ট আইনজীবী এডভোকেট ওয়াজিয়ার রহমান, শহীদ হাদীর বন্ধু সজল প্রমূখ।
অন্যদিকে, যশোরের কেশবপুর দলিল লেখক সমিতির আয়োজনে শহীদ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।










