মরহুম আলহাজ্ব তোফায়েল আহম্মেদ এর ৫ম মৃত্যুবার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৩:২১:১০ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৯৮ বার পড়া হয়েছে

কেএম জহুরুল হক জনি ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
আজ মরহুম আলহাজ্ব তোফায়েল আহম্মেদ এর ৫ম মৃত্যুবার্ষিকী। তিনি ছিলেন একাধারে একজন রাজনীতিবিদ, শিক্ষানুরাগী, সমাজসেবক ও জনদরদি মানুষ। সমাজ উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি আজীবন নিজেকে নিয়োজিত রেখেছিলেন।
মরহুম আলহাজ্ব তোফায়েল আহম্মেদ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন। তিনি—
ফুলছড়ি উপজেলা কালিরবাজার স্থানান্তর ও বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন
ফুলছড়ি উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ছিলেন
বুড়াইল মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন
বোচারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ছিলেন
শহীদ জিয়ার খাল খনন কর্মসূচিতে গ্রাম সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন
এছাড়াও তিনি একজন বিশিষ্ট ঠিকাদার ও নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেন।
মরহুম আলহাজ্ব তোফায়েল আহম্মেদ এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনা করা হয়। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ও শক্তি দান করেন—আমিন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ছেলে, বিশিষ্ট ঠিকাদার ও সমাজসেবক রাশেদ খান মেনন স্থানীয় মাদ্রাসার এতিম ও দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ করেন এবং দোয়া মাহফিলের আয়োজন করেন।
#শোক
#মৃত্যুবার্ষিকী
#গাইবান্ধা










