সংবাদ শিরোনাম ::
খাগড়াছড়ির পানছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ, উদ্ধার ৯৬.৬২ ঘনফুট
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি
- আপডেট সময় : ০১:১১:১২ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৪২ বার পড়া হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার করল্লাছড়ি এলাকায় অবৈধভাবে পাচারকৃত বিপুল পরিমাণ সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।
শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) বিকেলে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর নায়েব সুবেদার মো. শহিদ আলমের নেতৃত্বে পরিচালিত বিশেষ টহল অভিযানে মোট ৯৬.৬২ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত কাঠ পরবর্তীতে পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি পানছড়ি বনবিভাগ অফিস নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ চোরাচালান রোধ, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রাকৃতিক ও বনজ সম্পদ সংরক্ষণের লক্ষ্যে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও বিজিবির অভিযান অব্যাহত থাকবে।










