ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

ফুলছড়িতে গরিব ও হতদরিদ্র মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে

কেএম জহুরুল হক ফুলছড়ি গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:২৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১২০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কেএম জহুরুল হক ফুলছড়ি গাইবান্ধা প্রতিনিধি:

গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে) কর্তৃক আয় বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং ফুলছড়ি উপজেলা গণমঙ্গল কেন্দ্র (জিএমকে)-এর বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ফুলছড়ি। তিনি বলেন, ছাগল পালন একটি লাভজনক ও টেকসই আয়মুখী কার্যক্রম। এই কর্মসূচির মাধ্যমে অসহায় ও দরিদ্র পরিবারগুলো স্বাবলম্বী হতে পারবে। একটি পরিবারে ৭থেকে৮টি ছাগল থাকলে সেই পরিবারে সচ্ছলতা ফিরিয়ে আনা সম্ভব।

এছাড়াও উপস্থিত ছিলেন গণ মঙ্গল কেন্দ্র(জিএমকে)নির্বাহী পরিচালক কে. এম. জহুরুল হক, সংস্থার চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী লাভলী ইয়াসমিন,ফিল্ড সুপারভাইজার মালতি রানী,ও সংস্থার কর্মকর্তা কর্মচারীসহ কার্যনির্বাহী সদস্য আমিনুল হক, শাজাহান মিয়া, এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত গরিব ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এই উদ্যোগ দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাহী পরিচালক কেএম জহুরুল হক বলেন, আমরা আজকে ১০ জন উপকারভোগী নারীদের মাঝে দুটি করে মোট ২০ টি ছাগল বিনামূল্যে বিতরণ করছি এবং তাদের ছাগল পালনের প্রশিক্ষণ ইতিমধ্যে প্রদান করেছি। কেউ যাতে ছাগল বিক্রি না করেন, তা নিশ্চিত করতে হবে। ঠিকমত তাদের পরিচর্যা করে এবং আরও ছাগল পালন করে নিজেদের স্বনির্ভর ও স্বাবলম্বি করে গড়ে তুলুন। এতে আপনাদের ক্ষমতায়ন বৃদ্ধি পাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফুলছড়িতে গরিব ও হতদরিদ্র মানুষের আয় বৃদ্ধির লক্ষ্যে ছাগল বিতরণ করা হয়েছে

আপডেট সময় : ১১:২৬:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫