ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

মান্দায় জামায়াতে ইসলামীর বিশাল বিজয় র‌্যালী, দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

নওগাঁ প্রতিনিধি | আল আমিন
  • আপডেট সময় : ১১:১৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ প্রতিনিধি | আল আমিন

নওগাঁর মান্দা উপজেলায় মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় র‌্যালীটি উপজেলা জামায়াত কার্যালয় থেকে শুরু হয়ে প্রসাদপুর বাজারসহ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রায় ৪ কিলোমিটার পথ অতিক্রম করে মান্দা ফেরিঘাটে গিয়ে শেষ হয়। র‌্যালীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা আমীর ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৯-নওগাঁ (মান্দা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুর রাকিব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মো. মোস্তফা আল আমিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আমির ডা. আমিনুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাস্টার মোয়াজ্জেম হোসেন, সহকারী সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রকীব, যুব বিভাগের সভাপতি আব্দুল মালেক, বায়তুলমাল সম্পাদক মোয়াজ্জেম হোসেন, অফিস সম্পাদক মাওলানা আয়নাল হকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও অনুষ্ঠানে ৪ নম্বর মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডা. তোফাজ্জল হোসেন, ৯ নম্বর তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেসুর রহমান কামরুল, ১০ নম্বর নুরুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি মাস্টার জায়দুর রহমানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

র‌্যালী শেষে আয়োজিত পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিজয়ের চেতনাকে বাধাগ্রস্ত করা হয়েছে এবং রাজনৈতিক বিভাজনের মাধ্যমে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে। তারা আরও বলেন, মান্দাকে একটি শান্তিপূর্ণ, সুশাসনভিত্তিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ ন্যায়ভিত্তিক ও জনকল্যাণমুখী সমাজ গঠনের মাধ্যমেই বিজয়ের প্রকৃত চেতনা বাস্তবায়ন করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মান্দায় জামায়াতে ইসলামীর বিশাল বিজয় র‌্যালী, দুর্নীতিমুক্ত ও বৈষম্যমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

আপডেট সময় : ১১:১৩:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫