বাগেরহাটের রামপালে এতিম ছেলের জীবনের সবচেয়ে নীরব কান্নার দিন আজ
- আপডেট সময় : ০৫:৩৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ৩৬ বার পড়া হয়েছে

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাটের রামপালে ১৭ ই ডিসেম্বর
২০২১ সালের এই দিনে,দিনের আলোয়, মানুষের ভিড়ের মাঝেই নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছিল আমার আব্বুকে মোঃ ফিরোজ কে।যন্ত্রণায় ছটফট করতে করতে আমার আব্বু শুধু একটু পানি চেয়েছিলেন…কিন্তু পানির বদলে পেয়েছিলেন আরও নির্যাতন হাসপাতালে নেওয়ার সুযোগটুকুও দেওয়া হয়নি।ভয় দেখিয়ে তাড়িয়ে দেওয়া হয়েছিল সাহায্য করতে আসা মানুষগুলোকে।এত নিষ্ঠুরতা,এত অমানবিকতা—আজও ভাবলে শরীর কেঁপে ওঠে।
সেদিন এক মুহূর্তেই নিভে গিয়েছিল আমার পৃথিবীর সব আলো।আব্বুকে হারিয়ে, জীবনের সঙ্গে লড়াই করে,মা আর বোনদের মুখের দিকে তাকিয়ে সব কান্না বুকের ভেতর চাপা দিয়ে আমি দাঁড়িয়ে ছিলাম নির্বাক হয়ে।
চোখের সামনে আব্বুর রক্তাক্ত শরীর,কাটা-ছেঁড়া দেহে কাফন,আর শেষে চিরবিদায়ের দাফন—এই দৃশ্যের যন্ত্রণা কোনো ভাষায় বোঝানো যাবে না।
আজও প্রতিটি নিঃশ্বাসে আব্বুর স্মৃতি ভেসে ওঠে।
হাসলেও ভেতরে ভেতরে হৃদয়ে রক্তক্ষরণ হয়।
আল্লাহ হয়তো পাপীদের ছাড় দেন,কিন্তু তিনি কাউকে ছেড়ে দেন না—এই বিশ্বাসেই এখনো বেঁচে আছি।
আজ আমার আব্বুর ৪র্থ মৃত্যুবার্ষিকী।সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন।আল্লাহ যেন তাঁকে শহীদের মর্যাদা দান করেন,জান্নাতুল ফেরদৌস নসিব করেন। 🤲










