সংবাদ শিরোনাম ::
সাঘাটা বাজার বণিক সমিতির ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
মোঃ মেহেদী হাসান
- আপডেট সময় : ০৪:৫৪:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ৪৬ বার পড়া হয়েছে

মোঃ মেহেদী হাসান
সাঘাটা বাজার বণিক সমিতির ২৮ তম বার্ষিক সাধারণ সভা অদ্য( ১৪ ডিসেম্বর ) রোজ রবিবার রাতে সাঘাটা নিউ এ্যাডভান্স কোচিং সেন্টার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে সাঘাটা বাজার বণিক সমিতির সভাপতি সেলিম আহমেদ তুলিপ এর সভাপতিত্বে ও কার্যকারী সদস্য সিরাজুল ইসলামের সঞ্চালনায় সাধারণ সম্পাদক আঃ মাজেদ মন্ডল রাঙ্গা সমিতির আয়-ব্যয়ের হিসাব পাঠ করে সমিতির সকল সদস্যদেরকে জানান।
পরে, সমিতির সার্বিক বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন, সাঘাটা থানা অফিসার ইনচার্জ মাহবুর রহমান, সাঘাটা ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাইদুর রহমান,সাঘাটা বাজার বনিক সমিতির উপদেষ্টা গৌতম কুমার চন্দ,ডাক্তার জিল্লুর রহমান,ডাক্তার দ্বিজেন্দ্রনাথ পাল,কার্যকরী সদস্য রোকনুজ্জামান রিপন সহ আরো অনেকে।










