ফুটবল প্রেমিকদের উপচে পড়া ভীরে শেষ হলো শিরখাড়া টুর্নামেন্টের ২০২৫ এর ফাইনাল খেলা
- আপডেট সময় : ০৪:২৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৫০ বার পড়া হয়েছে

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :
শীতের বিকেলের সোনালী আলোয় মাদারীপুরের সদর উপজেলার শিরখাড়া-বল্লভদি সরকারি প্রাথমিক স্কুল মাঠে যেন বসেছিল আনন্দ আর উন্মাদনার মেলা। (শনিবার ১৩ ডিসেম্বর) স্থানীয় ও প্রবাসীদের আয়োজনে মেগা ফাইনাল খেলা। ফুটবল টুর্নামেন্টের’ ফাইনাল খেলাকে কেন্দ্র করে গ্রামীণ জনপদের হাজারো মানুষ মাঠে ভিড় জমায়। দেশী ও বিদেশি খেলোয়াড়দের এক নজর দেখতে কেউ উঠেছে গাছের মগডালে, কেউ স্কুলের ছাদে, আবার কেউ বটগাছে ঝুলেও দেখতে চাচ্ছে খেলা। দুপুরের পর থেকেই বল্লভদি স্কুল মাঠের চারপাশ মুখরিত হতে শুরু করে ফুটবলপ্রেমীদের পদচারণায়। আশেপাশের গ্রাম থেকে দলবেঁধে ছুটে আসেন তারা, সকলেরই প্রত্যাশা ছিল মাঠে বসে একটি জমজমাট ফুটবল লড়াই উপভোগ করা। বিকেল সারে তিনটার আগেই বল্লভদি স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠে জায়গা না পেয়ে অনেকেই আশপাশের বাড়ির ছাদ এমনকি গাছের ডালেও নিজেদের স্থান করে নেন। সকলের চোখে-মুখে ছিল একটি আনন্দময় ফুটবল ম্যাচ দেখার উচ্ছ্বাস।
লাল ও নীল জার্সি পরিহিত খেলোয়াড়রা যখন মাঠে নামেন, তখন দর্শকদের মাঝে উত্তেজনা আরও বেড়ে যায়। খেলা শুরু হওয়ার পর থেকেই গোল আদায় করে নেওয়ার জন্য দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। খেলোয়াড়রা যখনই বল নিয়ে গোলপোস্টের দিকে এগিয়ে যান, দর্শকদের উচ্ছ্বাস আর উন্মাদনা যেন বাঁধ মানতে চায় না। দীর্ঘদিন পর গ্রামীণ পর্যায়ে এমন দর্শকপূর্ণ মাঠে খেলতে পেরে খেলোয়াড়রাও ছিলেন বেশ আনন্দিত। টুর্নামেন্টের আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।
শিরখাড়া ফুটবল ফাইনালে শ্রীনদী ফুটবল রাইডারস ও রাধার বাড়ি একাদশের খেলাটি নির্ধারিত সময় পেরিয়ে খেলা গড়ায় টাইব্রেকারে। পরে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে অসাধারণ দলীয় সমন্বয় ও দৃঢ় মনোবল দেখিয়ে টাইব্রেকারে ৪–৫ গোলে বিজয় অর্জনের
করে রাধার বাড়ি একাদশ।
রাজৈর থেকে খেলা দেখতে আসা সুজন হোসেন রিফাত, বলেন, শ্রীনদী ও রাধারবাড়ি খেলাটি দেখতে হাজার হাজার ফুটবল প্রেমিকদের উপচে পড়া ভীর দেখে আমার অসাধারণ লেখেছে।
মো শাওন করিম বলেন, এতো লোকের সাথে ফুটবল খেলা দেখতে পেরে আমি অভিভূত হয়েছি সত্যিই খেলাটা দারুন উপভোগের ছিলো। মোঃ আলী শেখ, বলেন,ফাইনাল খেলায় ছিল দর্শকদের উপড়ে পড়া ভিড়।
পরে বিজয়ী ও বিজেতা দলের মধ্যে আয়োজক কমিটির পক্ষ থেকে প্রথম পুরুস্কার হিসেবে মোটরসাইকেল ও রানারআপ দলের মাঝে ফ্রিজ তুলে দেন মাদারীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহান্দার আলী জাহান ও জেলা বিএনপির আহবায়ক এডভোকেট জাফর আলী,সহ খেলা আয়োজন কমিটির সবাই মিলে একসাথে।










