শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বেতাগীতে আলোচনা ও বিশেষ দোয়া আয়োজন
- আপডেট সময় : ১২:২৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে

বেতাগী (বরগুনা) প্রতিবেদক
বরগুনার বেতাগীতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে রবিবার (১৪ ডিসেম্বর) বিকেল সারে ৪টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রাধমিক শিক্ষা কর্মকর্তা মো: অহিদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বেতাগী থানার অফিসার ইনচার্জ জুয়েল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুল মোতালেব সিকদার, বেতাগী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো: জসিম উদ্দীন, বেতাগী প্রেসক্লাব সভাপতি আব্দুস সালাম সিদ্দিকী, গণমাধ্যম কর্মি সাইদুল ইসলাম মন্টু, মো: কামাল হোসেন, প্রধান শিক্ষক মো: জাহাঙ্গীর আলম লাভলু সহ অন্যান্যরা। এছাড়াও উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।










