ঢাকা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

মুক্তাগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

‎ ‎মোঃ শাহীন আলম, ময়মনসিংহ
  • আপডেট সময় : ১১:৩৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ১২৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‎মোঃ শাহীন আলম, ময়মনসিংহ

সারাদেশের সাথে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ ময়মনসিংহের মুক্তাগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস ‘২৫ পালিত হয়। স্থানীয় উপজেলা পরিষদ, প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে দিনের কার্যসূচি অনুযায়ী সকাল ১০টায় বধ্যভূমিতে শহীদ স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ, বেলা ১১টায় স্থানীয় হলরুম মিলনায়তনে আলেচনা সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ চন্দ্র। আলোচনা সভায় ১৯৭১ সালে পাক বাহিনীর সাথে রক্তক্ষয়ী যুদ্ধের উপর স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, গণঅধিকার পরিষদ নেতা মোঃ শাহীনুর আলম, ইউপিসিএম সভাপতি মোঃ সাইফুজ্জামান দুদু, অফিসার ইনচার্জ মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সিলমিন জাহান ইলমা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র।

‎উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন, উপজেলা সমবায় অফিসার নিবেদিতা কর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহাদাত হোসেন, উপজেলা ভেটেরিনারি সার্জন নিহন পারভেজসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধাগণ অংশগ্রহণ করেন। এর আগে বধ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্পার্ঘ্য অর্পণ করে মুক্তাগাছা থানা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

‎আলোচনা সভায় বক্তারা শহীদদের আত্মাহুতি শ্রদ্ধাভরে স্মরণ করে আত্মনির্ভরশীল, দুর্নীতিমুক্ত, বিভাজনমুক্ত মানবিক সোনার বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মুক্তাগাছায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আপডেট সময় : ১১:৩৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫