ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে‌ নিশ্ছিদ্র নিরাপত্তা

মোঃমামুন হোসেন আশুলিয়া প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৮:০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃমামুন হোসেন আশুলিয়া প্রতিনিধিঃ

আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধকে ঘিরে নেয়া হয়েছে ব্যাপক ও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। ভিআইপি সহ সর্বস্তরের মানুষের নিরাপদ ও নির্বিঘ্নে শ্রদ্ধা নিবেদন নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিজয় দিবসকে কেন্দ্র করে আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কে থাকছে বিশেষ নজরদারি। মহাসড়ক যানজটমুক্ত রাখতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ট্রাফিক পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) জাতীয় স্মৃতিসৌধের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলামসহ সাভার ও আশুলিয়া থানার কর্মকর্তারা।

পরিদর্শন শেষে ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ৪ স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে পোশাকে ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছেন।

তিনি আরও বলেন, আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়কে নির্বিঘ্নে যান চলাচলের জন্য পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন রয়েছে। ৪ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। নিষিদ্ধ সংগঠন ও ফ্যাসিস্টদের স্মৃতিসৌধে প্রবেশ ঠেকাতে নজরদারি রাখা হয়েছে। বর্তমানে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কোনো শঙ্কা নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে‌ নিশ্ছিদ্র নিরাপত্তা

আপডেট সময় : ০৮:০৭:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫