দিঘলিয়া উপজেলায় ২নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন
- আপডেট সময় : ০৩:৪৬:১৩ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে

জাহিদ হোসেন, জে বাংলা নিউজ, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা
খুলনা দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের দিঘলিয়া ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়। শনিবার (১৩ ডিসেম্বর-২৫) বাদ ঈশা নামাযের পর বাংলাদেশ জামায়াতে ইসলামী দিঘলিয়া ২নং ওয়ার্ডের অফিস উদ্বোধন। এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, সভাপতিত্ব করেন দিঘলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ সাদিকুর রহমান। জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, দিঘলিয়া উপজেলা পশ্চিম শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মোঃ তরিকুল ইসলাম। এ সময় দিঘলিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।










