ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:১৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে শেখ মজিবর রহমান (৭০) নামে দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক আসামীকে গ্রেপ্তারের কিছুসময় পর হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মৃত ব্যাক্তি ফকিরহাট উপজেলার ব্রাহ্মণরাকদিয়া গ্রামের মৃত শেখ ইনতাজ এর ছেলে। তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য।

পুলিশ জানান, দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী শেখ মজিবর রহমানকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ১টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। রাত ৩টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পুলিশ দ্রæত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় রাত ৩টা ২৫ মিনিটের সময় তিনি মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: শাওন কুমার দাশ জানান, শেখ মজিবর রহমানকে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যান। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারনা করছেন।

মৃতের স্বজনরা জানান, তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও ডায়াবেটিস সহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মজিবর রহমান একজনের এনজিও ঋণের জামিনদাতা ছিলেন। সেই ঋণগ্রহীতা টাকা পরিশোধ না করায় তার বিরুদ্ধে সার্টিফিকেট মামলা হয়। সেই মামলায় জামিনদাতা হিসেবে তার দুই মাসের সাজা হয়।

ফকিরহাট মডেল থানার ওসি (তদন্ত) মো: আলমগীর হোসেন বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

তিনি আরো জানান, শেখ মজিবর রহমান বাগেরহাট সিআর মামলার (সার্টিফিকেট মামলা) দুই মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। রাতে গ্রেপ্তারের কিছুসময় পর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মারা যান তিনি। #

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফকিরহাটে গ্রেপ্তারের পর অসুস্থ হয়ে সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

আপডেট সময় : ১০:১৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫