ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

*সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মোঃ জাহিদুর রহিম মোল্লা  রাজবাড়ী জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ জাহিদুর রহিম মোল্লা  রাজবাড়ী জেলা প্রতিনিধি

রাজবাড়ী–২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিমের ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ ওরফে মিতুল হাকিমসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

সোমবার (৮ ডিসেম্বর) রাজবাড়ীর পাংশা আমলি আদালতের বিচারক ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসীন হাসান এ আদেশ দেন।

২০২৪ সালের ১ সেপ্টেম্বর পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গি গ্রামের নজরুল ইসলামের ছেলে সুমন খন্দকার বাদী হয়ে ৩১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়,

২০১৮ সালের ২৫ ডিসেম্বর মিতুল হাকিমের নেতৃত্বে চাঁদা দাবি করা হয় ১০ লাখ টাকা। দাবি পূরণ না করায় ২৭ ডিসেম্বর আসামিরা বাদীর বসতবাড়িতে প্রবেশ করে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে এবং পিস্তল ঠেকিয়ে চাঁদা দাবি করে। প্রাণভয়ে বাদী পক্ষ ৫ লাখ টাকা দিতে বাধ্য হয়। পরবর্তীতে আরও ৫ লাখ টাকা দাবিতে চাপ সৃষ্টি করা হয়।

তদন্তে ২ জন অব্যাহতি, ২৯ জনের বিরুদ্ধে চার্জশিট

মামলাটির তদন্ত করেন ফরিদপুর জেলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সুনীল কুমার কর্মকার। তদন্ত শেষে কুড়াপাড়া গ্রামের সাকিব ও সুজিৎ চন্দ্র দাসকে অব্যাহতি দিয়ে ২৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়।

চার্জশিটভুক্ত উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন

মিতুল হাকিম, দীপক কুন্ডু, ফারুক সরদার, সফিক, জুয়েল, মোহাম্মদ আক্কাস, সাইফুল, চাঁদ আলী সরদার, আল-আমিন, রবিন, মোমিন মন্ডল, শিপলু, রেজা, মনোয়ার হোসেন জনি, দিলীপ চন্দ্র দাস, সাদ্দাম, আবুল হোসেন, আব্দুর রাজ্জাক রাজা, আরিফ, হাসান, মাসুদ, রুমি হাকিমসহ আরও অনেকে।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. এ কে এম শহিদুজ্জামান ও অ্যাড. জাহিদ উদ্দিন মোল্যা বলেন

“পিবিআইয়ের তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২৯ জ

ন আসামির বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন আদালত। বিচারক তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

*সাবেক রেলমন্ত্রী জিল্লুল হাকিমের ছেলেসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আপডেট সময় : ১২:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫