ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

দুমকি উপজেলায়, যৌতুক মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার

জাকির হোসেন হাওলাদার। দুমকী (পটুয়াখালী)প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৩০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকির হোসেন হাওলাদার। দুমকী (পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সফিকুল ইসলামকে বগুড়া জেলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।পুলিশ জানায়, ৪ঠা ডিসেম্বর বৃহস্পতিবার বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বড়িয়া গ্রামে আত্মগোপনে থাকা সফিকুল ইসলামকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বিবরণে জানা গেছে, ঢাকার একটি গার্মেন্টসে চাকরির সুবাদে সফিকুল ইসলামের সঙ্গে মোসা. ফাতেমা খাতুনের পরিচয় হয়। পরবর্তীতে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ে হয়। বিয়ের পর থেকেই সফিকুল ইসলাম বিভিন্ন সময় ফাতেমা খাতুনের ওপর যৌতুকের জন্য চাপ সৃষ্টি করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৭ অক্টোবর ফাতেমা খাতুন তার পিত্রালয়ের বসতঘরের বারান্দায় অবস্থানকালে সফিকুল ইসলাম তাকে বেধড়ক মারধরসহ শারীরিক ও মানসিক নির্যাতন করেন এবং হত্যার চেষ্টা চালান।এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা খাতুন গত ৬ নভেম্বর দুমকি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত) এর ১১(ক)/৩০ ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-০১।

পরবর্তীতে পটুয়াখালী সিনিয়র স্পেশাল জজ আদালত ওই মামলায় সফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে দুমকি থানা পুলিশের একটি দল বগুড়া গিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।। #

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুমকি উপজেলায়, যৌতুক মামলার প্রধান আসামি বগুড়া থেকে গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫