ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

শিবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩২:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৫৯ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ তৌহিদ হাসান বগুড়া জেলা প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। শনিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা জামায়াতের আয়োজনে উপজেলা জামায়াতের কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহাদাতুজ্জামান। এসময় উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, “বিগত সময় যারা ক্ষমতায় ছিলো তারা জনগণের জন্য কোনো কাজ করেনি। শিবগঞ্জের রাস্তা-ঘাটের বেহাল দশা। নামমাত্র যেটুকু করেছে তা কিছুদিন পরেই ধসে পরে গিয়েছে। শিক্ষাব্যবস্থার কোনো উন্নয়ন হয়নি। হতদরিদ্ররা যে সুবিধা পাওয়ার কথা, তা সঠিকভাবে পায়নি।”

তিনি আরও বলেন, “আমি ১৯৯১ সালে এমপি হওয়ার পর এই শিবগঞ্জে ছোট-বড় ৬৫টি ব্রিজ করেছি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠা এমপিওভুক্ত করেছি এবং শিক্ষকদের বেতনের ব্যবস্থা করেছি। বিভিন্ন রাস্তাঘাট করেছি। তবে আমি যদি এবার এমপি নির্বাচিত হই, তাহলে শিবগঞ্জকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল বাছেত, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হালিম বিপ্লব, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান, নায়েবে আমির মাওলানা মোয়াজ্জেম হোসেন, জামায়াত নেতা এডভোকেট শাকিল উদ্দিন, কর্মপরিষদ সদস্য সুলতান মাহমুদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শিবগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময় সভা

আপডেট সময় : ০৫:৩২:০৩ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫