ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

দিঘলিয়া কোলা বাজারে জামায়াতে ইসলামী সহ ৮ দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৪৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি

খুলনার জামায়াতে ইসলামীসহ আট দলের সমাবেশে যোগ দেওয়ায় একটি মাদ্রাসার ছাত্রদের ক্লাসরূম থেকে বের করে দিয়ে মধ্য রাত পর্যন্ত দাঁড় করিয়ে রাখেন মাদ্রাসা কমিটির সভাপতি। শীতের তীব্রতা সহ্য করতে না পেরে কিছু এতিম শিশু ক্ষমা চেয়ে মাদ্রাসায় প্রবেশ করলেও ২০/২৫ জন ছাত্র ক্ষমা না চাওয়ায় তাদেরকে মাদ্রাসায় ঢুকতে দেয়া হয়নি। ঘটনাটি ঘটেছে ২ডিসেম্বর দিঘলিয়া উপজেলার আজিজুল উলুম মোল্লাডাঙ্গা শাহ্ নূরিয়া মাদ্রাসা ও এতিমখানায়। ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে আন্দোলনরত ৮দল।

মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী ও প্রতিবাদ সমাবেশ সুত্রে জানা গেছে, গত ১ডিসেম্বর খুলনায় জামায়াতে ইসলামীসহ আট দলের মহাসমাবেশ যোগদান করেন দিঘলিয়া উপজেলার আজিজুল উলুম মোল্লাডাঙ্গা শাহ্ নূরিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক ও শিক্ষার্থীরা।এ খবর মাদ্রাসার সভাপতি বিএনপি নেতা বিল্লাল মোল্লার কানে পৌঁছালে তেলে বেগুনে জ্বলে উঠেন তিনি। ২ডিসেম্বর সন্ধ্যায় মাদ্রাসায় উপস্থিত হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। কিছু শিক্ষক বিষয়টি বোঝানোর চেষ্টা করলে সভাপতি বিল্লাল মোল্লার লোকজন শিক্ষার্থীদের মাদ্রাসা থেকে বের করে মধ্যে রাত পর্যন্ত দাঁড় করিয়ে রাখেন। মধ্য রাতে শীতের তীব্রতা সহ্য করতে না পেরে এতিম শিশুরা সভাপতির কাছে ক্ষমা চাইলে তাদেরকে মাদ্রাসায় প্রবেশের অনুমতি প্রদান করেন। এছাড়া ২০/২৫জন ক্ষমা না চাইলে তাদেরকে হুমকি ধামকি দিয়ে মাদ্রাসা এলাকা থেকে বের করে দেয়।

এদিকে মাদ্রাসা কমিটির সভাপতি বিএনপি নেতা বিল্লাল মোল্লা আলেম ও শিক্ষার্থীদের অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি ধমকির প্রতিবাদে গতকাল বিকালে আন্দোলনরত ৮দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

গাজীরহাটের কোলা বাজার চত্বরে প্রতিবাদ সমাবেশ সভাপতিত্ব করেন গাজীরহাট ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ আঃ কাদের।

প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য স ম এনামুল হক।

বক্তৃতা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের খুলনা জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মাহফুজুর রহমান,দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিসের তেরখাদা উপজেলা শাখার সভাপতি মুফতি আব্দুল কাদের, ইসালামী আন্দোলন দিঘলিয়া উপজেলা শাখার সভাপতি জাফর মাষ্টার, মোঃ সাজু ইসলামী আন্দোলন, মোঃ ইসমাইল সহ সেক্রেটারি দিঘলিয়া উপজেলা জামায়াত প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিঘলিয়া কোলা বাজারে জামায়াতে ইসলামী সহ ৮ দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৫:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫