অবশেষে ভোগান্তির পর খুলনা ফুলবাড়ি গেট রেল লাইনের সড়ক মেরামতের কাজ শুরু
- আপডেট সময় : ০৪:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৪৯ বার পড়া হয়েছে

জাহিদ হোসেন, দিঘলিয়া প্রতিনিধি-খুলনা।
খুলনা ফুলবাড়ী গেট কুয়েট বিশ্ববিদ্যালয় রেললাইন সংলগ্নে বহুদিনের পর অবশেষে জনমনে স্বস্তি বিরাজ করছে।
ফুলবাড়ী গেট থেকে ২০০ গজ পর্যন্ত সড়কটির অবস্থা খুবই বেহাল ছিল। সড়কের বেহাল দশার কারণে দীর্ঘদিন ধরে মানুষ ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। অবশেষে সড়কের কাজ হচ্ছে দেখে ভুক্তভোগী জনতার মধ্যে স্বস্তি বিরাজ করছে।
বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, অনেকটা কাজ এগিয়েছে, সড়ক ভবন অধিদপ্তর থেকে সড়কের স্থানের সড়কে রড, সিমেন্ট ঢালাইয়ের কাজ অনেকখানি এগিয়ে গেছে।
রাস্তা মেরামতের কারণে এতে সড়কের দুই দিক থেকে গাড়ি আটকে যানজট সৃষ্টি হয়।
এ সময় যানজটে আটকে পড়া পথচারীরা সন্তোষ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পরে হলেও সড়কে কাজ দেখে আমরা আনন্দিত হয়েছি।
অত্যাধুনিক প্রযুক্তিতে উন্নতমানের বালি সিমেন্ট ও মেশিনের মাধ্যমে দ্রুত ও মানসম্মত ঢালাইয়ের কাজ করা হচ্ছে। সড়কে সুন্দর কাজ দেখে মানুষ আনন্দিত হয়েছেন।
ফুলবাড়ী গেটের পুলিশ বক্স থেকে ২০০ গজ সড়কের কাজ দ্রুত এগিয়ে চলছে।










