ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

ফকিরহাটে বিএসটিআই’র অভিযানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ হাফিজুর রহমান বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) খুলনার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচটি ফিলিং স্টেশনকে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় দুটি ফিলিং স্টেশনের ডিসপেন্সিং ইউনিট থেকে সাময়িকভাবে তেল বিক্রি বন্ধ ঘোষণা করা হয়।

বুধবার (৪ ডিসেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। ফিলিং স্টেশনগুলোয় ‘ওজন ও পরিমাপ মানদÐ আইন, ২০১৮’ লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়।

অভিযানে ফলতিতার মেসার্স রিফুয়েলিং অ্যান্ড এলপিজি অটোগ্যাস স্টেশনকে বৈধ ক্যালিব্রেশন সনদ ছাড়া ট্যাংকলরি ব্যবহারের দায়ে ৫ হাজার টাকা এবং ফকিরহাটের মেসার্স শিউলি ফিলিং এলপিজি অটোগ্যাস স্টেশনকে প্রতি ১০ লিটারে ৭০ মিলিলিটার পেট্রোল কম দেওয়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পিলজংগের মেসার্স কামাল ফিলিং স্টেশনকে বৈধ ক্যালিব্রেশন সনদ ছাড়া তিনটি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। খাজুরার রূপসা ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিস পয়েন্টকে অকটেন ও পেট্রোলে পরিমাণ কম দেওয়ার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা এবং নওয়াপাড়ার তৃপ্তি ফিলিং স্টেশনকে অকটেন ও ডিজেলে কম দেওয়ার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। দুটি প্রতিষ্ঠানের ডিসপেন্সিং ইউনিট থেকে সাময়িকভাবে জ্বালানি তেল বিক্রি বন্ধ রাখা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই পরিদর্শক (মেট্রোলজি) হাফিজুর রহমান।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেওয়াজ মেহেদী বলেন, “ভোক্তা স্বার্থ সংরক্ষণ ও জ্বালানি বাজারে স্বচ্ছতা নিশ্চিতে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফকিরহাটে বিএসটিআই’র অভিযানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৫২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫