ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

দুমকি উপজেলায়, প্রস্তাবিত বিধিনিয়োগ বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

জাকির হোসেন হাওলাদার।  দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:৪৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাকির হোসেন হাওলাদার।  দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি :

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীন,পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI)

পরিবার কল্যাণ পরিদর্শিকা(FWV) ও

পরিবার কল্যাণ সহকারী (FWA) দের নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে পরিবার কল্যাণ সহকারী ও পরিদর্শকবৃন্দের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগবিধি বাস্তবায়নের বিষয়টি অত্যন্ত জরুরি।

তারা আরও জানান,পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল চাবিকাঠি হিসেবে বহু বছর ধরে জনসংখ্যা নিয়ন্ত্রণ, কমিউনিটি ক্লিনিক পরিচালনা, গর্ভকালীন নিরাপদ প্রসব সেবা, নবজাতক ও প্রসবোত্তর সেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি এবং টিকাদানসহ মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ঘরে ঘরে সেবা দিয়ে আসছেন। এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এখনো তাদের স্থায়ী কোনো নিয়োগবিধি নেই, যা অত্যন্ত হতাশাজনক।

তাদের দাবি, ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধি কর্মচারীদের ন্যায্য ও মৌলিক অধিকার। এটি দ্রুত বাস্তবায়ন না হলে ১১ ডিসেম্বরের পর আরো বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। নিয়োগবিধি কার্যকর করার বিষয়ে সরকারী সিদ্ধান্ত না আসা পর্যন্ত তারা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন।অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন,

মোহাম্মদ মাইনুল ইসলাম পরিবার পরিকল্পনা পরিদর্শক আঙ্গারিয়া ও শ্রীরামপুর ইউনিয়ন, আসমা আক্তার

পরিবার কল্যাণ পরিদর্শিকা পাঙ্গাসিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র।

কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের বিষয়,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা(অতিরিক্ত দায়িত্ব)ডাক্তার মোঃ শামসুজ্জামান সহকারী পরিচালক সিসি এর বক্তব্য পাওয়া যায়নি।এ ঘটনায় পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট সেবা কার্যক্রমে ভোগান্তির আশঙ্কা করছেন স্থানীয়রা।।#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দুমকি উপজেলায়, প্রস্তাবিত বিধিনিয়োগ বাস্তবায়নের দাবীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

আপডেট সময় : ০৯:৪৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫