ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

রাজৈর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম. মহিউদ্দিন হাওলাদার মনি’র ৮ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৪:১৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :

মাদারীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজৈর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম. মহিউদ্দিন হাওলাদার মনি’র ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২৯ নভেম্বর ২০২৫ শনিবার টেকেরহাট শহীদ কবির মাঠে, দোয়া, শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী উপস্থিত হন। শুরুতেই মরহুমের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম।

বক্তারা বলেন,“মহিউদ্দিন হাওলাদার মনি ছিলেন রাজৈর-টেকেরহাট এলাকায় বিএনপির সংগঠনের অন্যতম স্তম্ভ। দলের সংকটময় সময়ে তিনি কর্মীদের সংগঠিত করেছেন, সাহস যুগিয়েছেন এবং গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনে প্রথম সারিতে থেকেছেন।”

সভায় উপস্থিত নেতারা আরও বলেন,

মনি সাহেব ছিলেন সৎ, নীতিবান ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। তার অবদান ভবিষ্যৎ প্রজন্মকে প্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে আগত নেতাকর্মীরা উল্লেখ করেন, প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় মৃত্যুবার্ষিকীর কর্মসূচি পালন করা হয়েছে। আলোচনা শেষে তার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শেষে পরিবারের পক্ষ থেকে সবাইকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানানো হয় এবং মরহুমের আদর্শ ধরে রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রাজৈর উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এম. মহিউদ্দিন হাওলাদার মনি’র ৮ম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:১৩:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫