ঢাকা ১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

দিঘলিয়া উপজেলায় জমকালো আয়োজনে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাংবাদিকদের কার্যালয় উদ্বোধন

জাহিদ হোসেন,দিঘলিয়া প্রতিনিধি খুলনা
  • আপডেট সময় : ০৪:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহিদ হোসেন,দিঘলিয়া প্রতিনিধি খুলনা

খুলনা দিঘলিয়ার উপজেলার সেনহাটি স্টার ২নং গেট বাজারে এক উষ্ণ ও আনুষ্ঠানিক পরিবেশে স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ নতুন কার্যালয়ের উদ্বোধন করেছেন। সোমবার(১ ডিসেম্বর-২০২৫) বিকাল ৪টায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

কার্যালয় উদ্বোধন করেন স্থানীয় গণমাধ্যম ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং তারা সাংবাদিকদের এই নতুন উদ্যোগকে স্বাগত জানান। উদ্ভোদনী অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, একটি আধুনিক ও সক্রিয় সংবাদকক্ষ গণমানুষের সঠিক তথ্যপ্রাপ্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বক্তারা আরও বলেন, ন্যায় ও সত্যের অনুসন্ধানে সাংবাদিকরা কাজ করলে সমাজ উপকৃত হয়। নতুন অফিসে বসে সাংবাদিকরা আরও গতিশীল, পেশাদার ও দায়িত্বশীলভাবে কাজ করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়, যাতে সাংবাদিকদের সফলতা, সুস্বাস্থ্য ও নিরাপদ পেশাগত জীবনের জন্য দোয়া করা হয়। উপস্থিত অতিথিরা নতুন কার্যালয় পরিদর্শন করে কর্মপরিবেশের প্রশংসা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সৈয়দ আবুল কাসেম, বাবু সৌমিত্র দত্ত, আবিদ আজাদ, বেনজির আহমেদ মূকুল, কুদ্দুস মোল্যা, জাহিদ হাসান, মিলন প্রমুখ।

উদ্বোধনী এই আয়োজন স্থানীয় সাংবাদিকতায় নতুন অধ্যায়ের সূচনা হিসেবে বিবেচিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিঘলিয়া উপজেলায় জমকালো আয়োজনে রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে সাংবাদিকদের কার্যালয় উদ্বোধন

আপডেট সময় : ০৪:২৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫