ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

কুবিতে গবেষণার ভিত্তি বিষয়ক সেমিনার আয়োজন করেছে টিএসআই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) “Fundamentals of Research: An Essential Introduction” শীর্ষক গবেষণাভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টায় “থাউজেন্ডস স্কলার্স ইনিশিয়েটিভ (টিএসআই), কুমিল্লা বিশ্ববিদ্যালয়” এর উদ্যোগে এবং কুমিল্লা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির আইন বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. নাইম আলিমুল হায়দার এবং টিএসআই-এর প্রধান উপদেষ্টা ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস।

আয়োজকরা জানান, গবেষণার ভিত্তি নিয়ে আয়োজিত এই সেমিনারের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের গবেষণার মৌলিক ধারণা, গবেষণা সমস্যা নির্ধারণ, গবেষণা নকশা, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের প্রাথমিক কৌশল সম্পর্কে ধারণা দেওয়া এবং নতুন গবেষকদের গবেষণায় আগ্রহী করে তোলা।

বক্তারা গবেষণার বাস্তবধর্মী অভিজ্ঞতা, উদ্দেশ্য, নৈতিকতা, প্রকারভেদ ও প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করেন।

অধ্যাপক ড. মোহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, “গবেষণার সংস্কৃতি না থাকায় আমরা পিছিয়ে আছি। বিশ্ববিদ্যালয়ে নানা কার্যক্রম হলেও গবেষণায় অংশগ্রহণ কাঙ্ক্ষিত নয়। শিক্ষক ও শিক্ষার্থীদের সক্রিয়ভাবে গবেষণায় যুক্ত হওয়া জরুরি।”

টিএসআই এর প্রধান উপদেষ্টা ড. জান্নাতুল ফেরদৌস বলেন, “ক্যারিয়ারমুখী উন্নয়নের জন্য এটি অত্যন্ত ইতিবাচক উদ্যোগ। আমরা গবেষণা উন্নয়ন নিয়ে কাজ করছি, কিভাবে গবেষণা শুরু করতে হয়, কিভাবে স্কলারশিপের জন্য আবেদন করতে হয় এবং কীভাবে একাডেমিক ও পেশাগত উন্নয়ন গড়ে তোলা যায়, তা শিক্ষার্থীদের শেখানো হচ্ছে।”

ড. মো. নাইম আলিমুল হায়দার বলেন, “বিভিন্ন বিভাগের এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিঃসন্দেহে ইতিবাচক। গবেষণাকে একটি নিয়মিত ধারা হিসেবে গড়ে তোলার এই প্রচেষ্টা শিক্ষার্থীদের ভবিষ্যতে বড় সুযোগ এনে দেবে এবং শক্তিশালী গবেষণা সংস্কৃতি তৈরিতে ভূমিকা রাখবে।”

আয়োজকরা জানান, সফলভাবে এই সেমিনার আয়োজন করতে পেরে তারা আনন্দিত। তারা আশা প্রকাশ করেন, এই আয়োজন শিক্ষার্থীদের গবেষণার মৌলিক ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবে এবং গবেষণায় উৎসাহ বৃদ্ধি করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুবিতে গবেষণার ভিত্তি বিষয়ক সেমিনার আয়োজন করেছে টিএসআই

আপডেট সময় : ০১:০৪:০১ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫