ঢাকা ১১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় কুবিতে দোয়া মাহফিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুবি প্রতিনিধি: আফরিন আলম অথৈ 

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ইউট্যাব, জাতীয়তাবাদী কর্মকর্তা-কর্মচারী পরিষদ এবং ছাত্রদলের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে ইউট্যাবের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাৎ হোসাইন বলেন, “১৭ বছর ধরে নানা নির্যাতনের পরও যাকে দমানো যায়নি, তিনি হলেন বেগম জিয়া। সবকিছু পাশ কাটিয়ে তিনি দলকে আগলে রেখেছেন। জাতির সংকটময় সময়ে তার উপস্থিতি অত্যন্ত প্রয়োজন।”

ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কুবি ইউট্যাবের সদস্য ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এম.এম. শরিফুল করীম বলেন, “গণতন্ত্রের মা ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা একত্রিত হয়েছি। উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাই। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন—এই দোয়া করছি।”

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। হৃদ্‌রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ দীর্ঘদিনের বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন তিনি। গত রবিবার (২৩ নভেম্বর) শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তখন থেকেই তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেগম জিয়ার রোগমুক্তি কামনায় কুবিতে দোয়া মাহফিল

আপডেট সময় : ০৪:৫২:১২ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫