ঢাকা ১২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শালিণ্য’র সভাপতি মাহফুজা খানম, ৮ম বারের মত সম্পাদক কিশোর বালা বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শুভেচ্ছা বিনিময় মির্জাগঞ্জ ইঞ্জিনিয়ার্স ফ্যামিলির নতুন কমিটি ঘোষণা, সভাপতি শাওন ও সম্পাদক তারেক মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে খেলাধুলার বিকল্প নেই,মোঃ ফজলুল করিম মিঠু মিয়া স্থগিত প্রাথমিক বৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা আমাদের নতুন প্রজন্মকে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে হবে —কার্নিভাল উদ্বোধনে চিফ হুইপ বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বেতাগীতে চিফ হুইপ নুরুল ইসলাম মনির জন্মদিন পালিত বরগুনায় ‘সাই-ম্যাজিক কার্নিভাল’ উদ্বোধন করলেন চিফ হুইপ মনি সরকার ভাল ভাল করছে বলেই বিরোধী দল সমালোচনা করারও সুযোগ পাচ্ছে না: চীফ হুইপ

গজারিয়া চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসার ছাত্রদের সর্বোচ্চ ১৮টি পুরস্কার অর্জন

মো. দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৪৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো. দুলাল সরকার গজারিয়া প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা চৌধুরী বাড়ি জামে মসজিদে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মুন্সিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৩০তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসার ছাত্ররা সর্বোচ্চ ১৮টি পুরস্কার অর্জন করে শীর্ষস্থান ধরে রাখে। গত বছরের মতো এবারও জেলায় সর্বোচ্চ পুরস্কার অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখলো প্রতিষ্ঠানটি।

চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ কারী আল আমিন সরকার বলেন, “আমরা প্রতিবছর মুন্সিগঞ্জ জেলায় শ্রেষ্ঠ থাকার চেষ্টা করি। শিক্ষার্থীদের মেহনত ও সবার দোয়া–ভালবাসার কারণেই আমরা এই অবস্থানে আছি। দোয়ায় রাখবেন।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এবং মুন্সিগঞ্জ-৩ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান রতন। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন।

হাফেজ মাওলানা মুফতি বশীর আহমদের সভাপতিত্বে এবং ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. নুরুল আমিন সরকারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাওলানা সাইফুল ইসলাম সাইফি।

এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এ এফ এম হামিদ উল্লাহ সুমন, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. সিরাজুল ইসলাম পিন্টু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সুলতান আহমদ, মুহাম্মদ মাসুদ ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ওলামায়ে কেরামের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আজম খান, হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান, মুফতি ফয়জুল্লাহ, মুফতি নুরুল আলম ইসহাকী, কারী মুহাম্মদ হিদায়াতুল্লাহসহ আরও অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গজারিয়া চরপাথালিয়া সালমান ফারসী (রা.) মাদরাসার ছাত্রদের সর্বোচ্চ ১৮টি পুরস্কার অর্জন

আপডেট সময় : ০৭:৪৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫