জামালপুরে সদর উপজেলা ২নং শরিফপুর ইউনিয়ন বিএনপি’র কর্মী সমাবেশ
- আপডেট সময় : ০৫:২৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-(সদর) ৫ আসনে ধানের শীষ মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর সদর উপজেলা শাখার অন্তর্গত ২নং শরিফপুর ইউনিয়ন শাখার এক কর্মী সমাবেশ আজ (শনিবার) রাতে স্থানীয় শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনে ধানের শীষ মনোনীত প্রার্থী এড শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন।
কর্মী সমাবেশ এর উদ্বোধন করেন সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান শফি।
শরিফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মিজানুর রহমান হামিদী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বকুল এর সঞ্চালনায় কর্মী সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমীন মিলন।
সমাবেশে অন্যানের মধ্যে জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাবেক দপ্তর সম্পাদক মাওলানা গোলাম রব্বানী, সদর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সহ-সভাপতি সেলিনা বেগম, অধ্যাপক মোকছেদুর রহমান হারুন, মোঃ জহুরুল হক আকন্দ বেলাল, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহাদত হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক এ. কে. এম আজাদ ও যুগ্ন সম্পাদক মোঃ রমজান আলী রঞ্জুসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।
এর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।










