সংবাদ শিরোনাম ::
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমুয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে দোয়া অনুষ্ঠিত
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:২৮:০৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৪৭ বার পড়া হয়েছে

ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আমুয়া ইউনিয়ন বিএনপি কার্যালয়ে আজ বিকাল ৪টায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
দোয়া পরিচালনা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। তিনি দক্ষিণাঞ্চলের একজন সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এবং ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনে দলের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম জামাল।
দোয়া শেষে রফিকুল ইসলাম জামাল আমুয়া বাজারের বিভিন্ন ব্যবসায়ীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিএনপির চলমান কর্মসূচি তুলে ধরে লিফলেট বিতরণ করেন।
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে পুরো আয়োজন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।










