- আপডেট সময় : ০৯:৪১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫ ৮১ বার পড়া হয়েছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ভর্তি-ইচ্ছুক এক শিক্ষার্থী
ভর্তি সংক্রান্ত বিষয়ে চবি ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ এবং ছাত্রদল নেতা শাফায়াত হোসেনের সাথে যোগাযোগ করেন।
ঐ শিক্ষার্থী জানান তার পিতা বেচেঁ নেই এবং পরিবার আর্থিক সমস্যার মধ্যে রয়েছে। এইদিকে ৩০জুন শিক্ষার্থীর ভর্তির শেষ দিন কিন্তু ভর্তির টাকা পরিবার থেকে ব্যবস্থা করতে পারেনি।
তখন ছাত্রদল নেতারা তার ভর্তির ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেয়। পরবর্তীতে ছাত্রদল নেতারা বিএনপি নেতা ও শিক্ষানুরাগী সাঈদ আল নোমানকে অবগত করলে উনি তাৎক্ষণিক ছেলেটির ভর্তির দায়িত্ব নেন।
এ বিষয়ে ছাত্রদলের সাবেক অর্থ সম্পাদক হাসান আহমেদ বলেন,ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের সুবিধা -অসুবিধা নিয়ে কাজ করে।তারই ধারাবাহিকতায় আমরা যখন এই ভাইটির ভর্তির অনিশ্চয়তার কথা জানতে পারি তখনই আমাদের নেতা বিশিষ্ট শিক্ষানুরাগী সাঈদ আল নোমান ভাইকে জানাই। উনি তাৎক্ষণিক তার ভর্তির দায়িত্ব নেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থাকার ইচ্ছাপোষণ করেন।
২০২৪-২৫ শিক্ষা বর্ষের শিক্ষার্থী বিএনপি নেতা সাঈদ আল নোমান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছাত্রদলের প্রতি আশাব্যাক্ত করেন যাতে এভাবে সবসময় শিক্ষার্থীদের পাশে থাকে।










