ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় ৩ জুলাই (বৃহস্পতিবার) বিকাল ৪টায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী গোলাম আজম সৈকতের সার্বিক তত্ত্বাবধানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কাঠালিয়া বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে বাজার, উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদে এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ স্বৈরাচারী শাসক শেখ হাসিনার ফাঁসি এবং যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।
সমাবেশে বক্তব্য রাখেন:
মিজানুর রহমান আকন, সাবেক সহ-সভাপতি, কাঠালিয়া উপজেলা বিএনপি
কিসলু সিকদার, সাবেক সিনিয়র সহ-সভাপতি
খায়রুল আলম খোকন, সাবেক সহ-সভাপতি
গোলাম কবির, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল
রেজাউল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক, যুবদল
মো. বাদল হাওলাদার ও কামরুজ্জামান লিটন, জিয়া মঞ্চ
নজরুল ইসলাম, সদ্য সাবেক সভাপতি, শ্রমিক দল
জাকির হোসেন পান্না মুন্সী ও মো. সোহরাব হোসেন, শ্রমিক দল
আ. মালেক তালুকদার ও শহীদুল ইসলাম, কৃষক দল
ইমরান হাওলাদার, সাবেক সাধারণ সম্পাদক, যুবদল
রিপন মুন্সী, সাবেক সিনিয়র সহ-সভাপতি
আল আমীন, সাধারণ সম্পাদক, তাতী দল
মইন মুন্সী, তরুণ দল
হেলাল জোমাদ্দার, ছাত্রদল নেতা
সাইফুল ইসলাম, সাবেক সভাপতি, তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজ ছাত্রদল
এবং উপজেলার ছয়টি ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
বক্তারা অভিযোগ করে বলেন, আগামী ৫ আগস্ট বিএনপির পূর্বঘোষিত আন্দোলনের কারণে "স্বৈরাচারী খুনি হাসিনা" পালিয়ে গেলেও তার অনুসারীরা কাঠালিয়ায় সন্ত্রাসী তৎপরতা চালানোর চেষ্টা করছে। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গোলাম আজম সৈকতের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। সেইসাথে শেখ হাসিনার ফাঁসি ও যুবলীগ-ছাত্রলীগের মতো "নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের" বিচার দাবি করেন।
বক্তারা আরও বলেন, যদি কোনো কেন্দ্রীয় বিএনপি নেতা আওয়ামীপন্থীদের পুনর্বাসনের চেষ্টা করেন, তাহলে কাঠালিয়া উপজেলা বিএনপির নেতাকর্মীরা তা শক্ত হাতে প্রতিহত করবে ইনশাআল্লাহ।