ময়মনসিংহের ত্রিশালে মহান স্বাধীনতার ঘোষক, আধুনিক ও স্বনির্ভর বাংলা দেশের স্থপতি, বহু দলীয় গনতন্ত্রের প্রবর্তক জাতীয়তাবাদী দল, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে শুক্রবার (৩০ মে) বিকেলে ত্রিশাল উপজেলায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, ডাঃ মাহবুবুর রহমান লিটন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, যুগ্ম আহ্বায়ক আনিসুজ্জামান মৃধা, যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল ফরাজী,যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান জামিল,সহ প্রমুখ নেতৃবৃন্দ।