ঢাকা ০৩:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জের কাশিয়ানীর বড় পারুলিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশ – যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা-৪ আসনে ধানের শীষের বিশাল গণমিছিল: দিঘলিয়ায় আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণা সম্পন্ন বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান নির্বাচনি শেষ জনসভায় বিএনপি নেতৃবৃন্দ নির্বাচনী কাজে সারাদেশে নারী হেনস্তার প্রতিবাদে রামপালে বিক্ষোভ মিছিল সংখ্যালঘু নির্যাতনকারীদের বিএনপিতে ঠাঁই হবে না: নুরুল ইসলাম মনি বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন রাজাপুর–কাঠালিয়া আসনে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো.লিয়াকত আলী খাঁন মুকুল ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি খাগড়াছড়ি-২৯৮ আসনে ইনসানিয়াত বিপ্লবের ইশতেহার, উন্নয়নের নতুন প্রতিশ্রুতি

খুলনায় চাঁদা না পেয়ে প্রধান শিক্ষককে গুলি,  শামিম রেজা

শামীম রেজা (খুলনা জেলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ৬২ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকায় চাঁদা না দেওয়ায় এক প্রধান শিক্ষককে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তেলিগাতী সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিক্ষক দিলীপ কুমার সরকার (৫৫) তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের পাশাপাশি সম্প্রতি কিছু সন্ত্রাসী তার কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পথে বাড়ির কাছাকাছি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে করে আসা দুইজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি তার বাঁ পায়ের হাঁটুর ওপরে লাগে।

গুলির শব্দে স্থানীয়রা ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ বিষয়ে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রবীর মিত্র জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমিজমা সংক্রান্ত বিরোধ এবং চাঁদা দাবিকে কেন্দ্র করেই এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

খুলনায় চাঁদা না পেয়ে প্রধান শিক্ষককে গুলি,  শামিম রেজা

আপডেট সময় : ০৭:৫৭:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫