ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনা’র বেতাগী’তে সনাতন ধর্মালম্বীদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত বরগুনা জেলায় শীর্ষে বেতাগী মডেল স.প্রা.বি  টেকনাফে আকস্মিক বন্যা; ৩৮০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য জরুরি সহায়তা শুরু যুব নেতৃত্বাধীন সংগঠনগুলোর সচেতন প্রজন্ম গড়ার লক্ষ্যে বেতাগীতে দুর্নীতি বিরোধী বিতর্ক টিকটকে অশালীন কনটেন্ট ও অনলাইন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় উদ্বেগ বেতাগীতে ঈদুল আজহা উপলক্ষে কুরবানির গরু দান, দুস্থদের মাঝে মাংস বিতরণ ঈদের নামাজ শেষ না হতে হতেই হামলা – আহত ৬ বরগুনায় তিন দিনব্যাপী প্রপোজাল রাইটিং প্রশিক্ষণের উদ্বোধন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন

বেতাগীতে কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
akashbanglanews24.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লিটন কুমার ঢালী, বেতাগী:

“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যে বেতাগী উপজেলায় অনুষ্ঠিত হলো কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল) বিকেল ৫টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-১/২০২৫-২৬ রোপা আউশ মৌসুম উপলক্ষে মোট পাঁচ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানজিলা আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বিপুল শিকদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহজামাল এবং ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ ইকবাল মিয়া।

অনুষ্ঠানে আগত কৃষকরাও সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, সরকারি এই সহায়তা তাদের জন্য অনেকটা স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। দিন দিন চাষাবাদের খরচ বেড়ে যাওয়ায় অনেকেই সমস্যায় পড়েছিলেন, তবে এই বীজ ও সার পেয়ে তারা আবারও নতুন আশায় চাষাবাদ শুরু করতে পারবেন।

এ ধরনের উদ্যোগ প্রান্তিক কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষিখাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ বশির গাজী বলেন, “সরকারের লক্ষ্য হচ্ছে কৃষিকে আরও উৎপাদনমুখী এবং টেকসই করা। এই প্রণোদনা কর্মসূচি কৃষকদের স্বাবলম্বী করে তুলবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করবে।” তিনি আরও বলেন, “এই ধরনের সহযোগিতা কৃষকদের মাঝে চাষাবাদের প্রতি উৎসাহ জাগায় এবং নতুন উদ্যমে তারা মাঠে নামতে প্রস্তুত হন।”

কৃষি কর্মকর্তা তানজিলা আহমেদ বলেন, “এই প্রণোদনা কর্মসূচির মাধ্যমে কৃষকদের হাতে সরাসরি মানসম্পন্ন বীজ ও সার পৌঁছে দেওয়া হচ্ছে, যা খরিপ মৌসুমে তাদের উৎপাদনশীলতা বাড়াতে সহায়ক হবে।” তিনি কৃষকদের এই সুযোগ যথাযথভাবে কাজে লাগানোর আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বেতাগীতে কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আপডেট সময় : ১২:৫৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫