লিটন কুমার ঢালী বিশেষ প্রতিনিধি :-
বরগুনার বামনায় অবস্থিত হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ এ বছর এক বিশেষ সাফল্যের সাক্ষী হয়েছে। কলেজের বিজ্ঞান বিভাগের দুই মেধাবী শিক্ষার্থী—দ্বীপ কর্মকার ও মোহম্মদ রাব্বি—দেশের দুই শীর্ষস্থানীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার গৌরব অর্জন করেছে।
দ্বীপ কর্মকার ২০২৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ লাভ করেছে। ছবিতে টি-শার্ট গায়ে থাকা দ্বীপ তার অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এ সাফল্য অর্জন করে। অপরদিকে, শার্ট পরিহিত মোহম্মদ রাব্বি ভর্তি হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে। এ দুই শিক্ষার্থীর এই অর্জন কলেজ ও এলাকার জন্য গর্বের বিষয়।
কলেজের পক্ষ থেকে কলেজের অধ্যক্ষ মহোদয় এই দুই শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। কলেজের শিক্ষকবৃন্দ বলেন, এই অর্জন শুধু দ্বীপ ও রাব্বির নয়, এটি পুরো কলেজের সাফল্যের প্রতিফলন। তাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে আগামীর শিক্ষার্থীরাও উচ্চশিক্ষায় আরও মনোনিবেশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
এই সাফল্যের জন্য কলেজ কর্তৃপক্ষ অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।