ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোপালগঞ্জের কাশিয়ানীর বড় পারুলিয়ায় জমি বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশ – যৌথ বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে খুলনা-৪ আসনে ধানের শীষের বিশাল গণমিছিল: দিঘলিয়ায় আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণা সম্পন্ন বরগুনার সম্ভাবনাকে কাজে লাগাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান নির্বাচনি শেষ জনসভায় বিএনপি নেতৃবৃন্দ নির্বাচনী কাজে সারাদেশে নারী হেনস্তার প্রতিবাদে রামপালে বিক্ষোভ মিছিল সংখ্যালঘু নির্যাতনকারীদের বিএনপিতে ঠাঁই হবে না: নুরুল ইসলাম মনি বিএনপি নির্বাচিত হলে দিল্লির থেকেও বরগুনা আওয়ামী লীগ ভালো থাকবেন রাজাপুর–কাঠালিয়া আসনে জাতীয় পার্টির প্রার্থীর নির্বাচনী ইশতেহার ঘোষণা এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান মো.লিয়াকত আলী খাঁন মুকুল ওসমান হাদি হত্যার বিচার না হলে আন্দোলন চলবে: বোন মাসুমা হাদির হুঁশিয়ারি খাগড়াছড়ি-২৯৮ আসনে ইনসানিয়াত বিপ্লবের ইশতেহার, উন্নয়নের নতুন প্রতিশ্রুতি

নন্দীগ্রামে হাইওয়ে থানার সামনে সিএনজি নিয়ে চালকদের মহাসড়ক অবরোধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
Jbangla.com অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার:-

বগুড়ার নন্দীগ্রামের কুন্দরহাট হাইওয়ে ফাঁড়ি থানার সামনে বগুড়া-নাটোর মহাসড়ক অবরোধ করেছে সিএনজি চালিত অটোরিক্সা চালকরা।
(২১ এপ্রিল)সোমবার দুপুরে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে থানার সামনে সিএনজি নিয়ে আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এতে বগুড়া-নাটোর মহাসড়কে ওই সময় ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
মহাসড়কে সিএনজি থামিয়ে টাকা নিয়ে সিএনজি ছেড়ে দেওয়া, টাকা না দিলে মামলা দেওয়া, অন্য উপজেলার সিএনজি চালকদের মামলা না দেওয়া সহ কুন্দারহাট হাইওয়ে থানার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে কুন্দারহাট হাইওয়ে থানার সামনে অবরোধ করেন সিএনজি চালকরা।

দুপুর ১২টা থেকে হাইওয়ে থানার সামনে মহাসড়কে সিএনজি নিয়ে দাঁড়িয়ে পড়েন প্রায় ২০০ সিএনজি চালকরা। এসময় সিএনজি চালকরা হাইওয়ে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ এনে স্লোগান দিতে থাকেন।

চালকদের অভিযোগ, গাড়ি দাঁড় করিয়ে টাকা নেন কুন্দরহাট হাইওয়ে পুলিশ। টাকা না দিলে বিভিন্ন ধারায় মামলা দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি চালক বলেন, আমার থেকে চাঁদা দাবী করে আমি চাঁদা না দেওয়ায় আমাকে মামলা দেয় । আরেক সিএনজি চালক বলেন, আমার সিএনজি আটকানোর পরপর ২০০ টাকা নিয়ে তারপর সিএনজি যেতে দিয়েছে। চালকরা সিএনজি চালাতে গেলে তাদের টাকা দিতেই হয়। সাড়াদিনে যা ভাড়া মারি অর্ধেক তারা নিয়ে নেয় কীভাবে চলবো। এছাড়াও আর ও অনেক সিএনজি চালকরা বলেন, আমরা ওবায়দুল কাদেরের নিয়ম মানিনা, আওয়ামী লীগের নিয়ম মানিনা। আমরা স্বাধীনভাবে হয়রানি ছাড়া চলাচল করতে চাই।

নন্দীগ্রাম কুন্দরহাট হাইওয়ে থানার ওসি মনোয়ারুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সিএনজি চালকদের থেকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার কোন ঘটনা ঘটেনি , একটি সিএনজিকে মামলা দেওয়া হয়েছে, যার কারণে তারা ইষান্বিত হয়ে সিএনজি দিয়ে মহাসড়ক অবরোধ করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নন্দীগ্রামে হাইওয়ে থানার সামনে সিএনজি নিয়ে চালকদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০১:৪৫:০৩ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫