আলা আমিন নওগাঁ প্রতিনিধি
নওগাঁ জেলার মান্দা উপজেলার *মান্দার বিলের ঘাটে* *১৮ এপ্রিল ২০২৫*, বৃহস্পতিবার *সকাল ১০টা* নাগাদ স্থানীয়দের সাহসী তৎপরতায় *একজন অটোভ্যান চোর হাতেনাতে আটক হয়েছেন।*
আটক চোরের বাড়ি *নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নিয়ামতপুর থানা এলাকায়।*
*প্রত্যক্ষদর্শীরা জানান,*
অটোভ্যান চোরটি স্থানীয় এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল। একপর্যায়ে সে *অটোভ্যান নিয়ে পালানোর চেষ্টা করলে* এলাকাবাসী তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়।
*চোরের কাছে জিজ্ঞাসাবাদ করা হলে,*
তিনি *চুরির কথা স্বীকার* করেছেন এবং এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে চান।
এলাকাবাসীর মন্তব্য,*
বর্তমানে এই অঞ্চলে চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। স্থানীয়রা জানান, *এলাকায় নিরাপত্তার দিকে সর্বোচ্চ মনোযোগ দেওয়া হচ্ছে।* প্রতিটি পরিবার এবং স্থানীয় জনগণ এখন *নিজেদের নিরাপত্তার জন্য আরও সচেতন এবং তৎপর।*