মোঃ আহসান হাবীব সুমন, নিজস্ব প্রতিবেদক:
জামালপুরে সদর উপজেলায় ১৩ নং মেষ্টা ইউনিয়ন হাজীপুর বাজার ব্যবসায়ীর কাছে চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন নেতা-কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৭ মার্চ) রাত ৯ টার দিকে জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার এলাকা থেকে তাদের আটক করে যৌথবাহিনি ।
জানা যায় আটককৃত হলেন, হাজীপুর ফকির পাড়া এলাকার বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে মোঃ পলাশ মিয়া (৪৫), মইনুদ্দিনের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪৩) ও কালিদহের পাড়া নজরুল ইসলামের ছেলে মোঃ ফরমান (৪২) তারা তিনজনই পার্শ্ববর্তী মহল্লার বাসিন্দা।
তথ্য সুত্রে জানা যায়, হাজীপুর বাজারের ব্যবসায়ী এর কাছে চাঁদা দাবি করে আসছিলো তারা। এ নিয়ে হাজীপুর বাজার ওষুধ ব্যবসায়ী সেলিম অভিযোগ করলে যৌথবাহিনী আজ রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তারা তিনজনই বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত বলে জানান ।
জামালপু সদর উপজেলা ১৩ নং মেষ্টা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ ছানা বলেন, আটকদের মধ্যে পলাশ মিয়া ইউনিয়ন শ্রমিকদলের সদস্য। মোঃ ফরমান ও সিরাজুল ইসলাম হচ্ছেন বিএনপি কর্মী।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোঃ আতিক জানান চাঁদাবাজির অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে। তারা সবাই বিএনপির রাজনীতির সাথে জড়িত। আরো তদন্ত করে দেখছি। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হবে বলে জানান জামালপুর সদর থানা।