শেখ মমিন:ঢাকা অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালক, প্রফেসর ফকীর মোহাম্মদ নূরুজ্জামান বলেছেন, আমরা মনে করি নতুন বাংলাদেশে ভবিষ্যতে নকল মুক্ত দুর্নীতি মুক্ত একটি পরীক্ষা ব্যবস্থা কায়েম হবে। এবং সকল শিক্ষকের বঞ্চনার যে জায়গা গুলো সেখানে আস্তে আস্তে সকল বঞ্চনা দূর করবো। কিন্তুু এই দূর হওয়ার জন্য যে কর্ম প্রচেষ্টা দিক নির্দেশনা সেটা রাজবাড়ী থেকে চাই।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা কেউ বেতন পান, কেউ বেতন পান না। আপনারা বিগত দিনে ঢাকা বোর্ডে গিয়ে অনেক টাকাই খরচ করেছেন, কাজের জন্য অনেকের পিছেই ঘুরেছেন। আজ থেকে একটি টাকাও হারাম পথে খরচ করবেন না। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পায়ের জুতার তলি ক্ষয় হয়ে যায় এই ঢাকা যাওয়া আসা করতে করতে। বর্তমানে আমাদের শিক্ষা উপদেষ্টা একটা উদ্যোগ নিয়েছে যে যা কিছু প্রয়োজন অনলাইনে যাবে। অনলাইনে সমাধান হবে এবং বলেছে শিক্ষা ব্যবস্থা কে সুন্দর ভাবে গড়ে তুলবে। আপনাদের সমস্যা গুলো অন্য জেলার থেকে রাজবাড়ীর কি সমস্যা আগে সমাধান করা হবে। এখন থেকে আমার মাধ্যম দিয়ে আপনাদের সকল সমস্যা দূর হয়ে যাবে। আমি চাই না রাজবাড়ীর কোন শিক্ষক আমি থাকা অবস্হায় কোন কষ্টে থাকুক।
প্রফেসর ফকীর মোহাম্মদ নূরুজ্জামান আরো বলেছেন, বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার একেবারে শেষ প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিলো। জুলাই আগস্টের বিপ্লবে আমাদের ছাত্র জনতা সেখান থেকে উদ্ধার করেছে। আমাদেরকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে। আমি চাই রাজবাড়ী থেকে সমস্যাগুলো দূর করতে। আমার কষ্ট লাগে যখন দেখি
ঢাকা বোর্ডে গিয়ে বই গুলো শিক্ষকরা মাথায় করে নিয়ে আসতেছে, এর চেয়ে খারাপ নিরসন একটা শিক্ষা ব্যবস্থায় হতে পারে না। শিক্ষকদের মর্যাদা যেনো প্রতিষ্ঠিত হয়। ঢাকা বোর্ডে যেভাবে মানুষদের সিন্ডিকেট শিক্ষকদের বিঘ্নিত করে। সেখান থেকে বেরিয়ে আসতে হবে।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের মিলনায়তন কক্ষে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে রাজবাড়ী জেলার শিক্ষা প্রতিষ্ঠান সমূহের (হাইস্কুল ও কলেজ) প্রধানদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জেলা শিক্ষা অফিসার, মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোর প্রধান শিক্ষক গণ সহ অন্যান্যরা।