বেতাগী (বরগুনা) প্রতিনিধি
লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দেশের উপকূ’লীয় জনপদ বরগুনার বেতাগী পৌর শহরে আনুষ্ঠানিকভাবে আধুনিক ব্যাংকিং ক্যাশলেস সেবার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১ টায় বেতাগী গালর্স স্কুল এন্ড কলেজ মাঠে ফিতা কেটে পূবালী ব্যাংক পিএলসি-এর ডিজিটাল ব্যাংকিংয়ের নতুন ক্যাশলেস সেবা কার্যক্রমের উদ্বোধন করেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহ. সাদ্দাম হোসেন।
ব্যাংকের স্থানীয় ব্যবস্থাপক মো: সাইফুল ইসলামের সভাপতিত্ব্ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেতাগী গালর্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: শাহীন, প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি সাইদুল ইসলাম মন্টু,পূবালী ব্যাংকের সুবীদখালী শাখা ব্যবস্থাপক মো: মোশারেফ হোসেন, বেতাগী শাখার সাবেক ব্যবস্থাপক মতিয়ার রহমান, বরিশাল আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার আমিনুল ইসলাম প্রমুখ।
ব্যাংকের স্থানীয় শাখা ব্যবস্থাপক মো: সাইফুল ইসলাম জানান, এর মাধ্যমে গ্রাহকদের নগদ লেনদেনের পরিবর্তে ক্যাশলেস পদ্ধতি ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে। আধুনিক ব্যাংকিং সুবিধা পাবে এবং ক্যাশলেস লেনদেনে অভ্যস্ত হয়ে উঠবে। এতে কাগজের টাকা ছাপানোর ব্যয় কমে দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।