সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় পত্রিকা দৈনিক ঐশী বাংলার জেলাভিত্তিক আঞ্চলিক অফিস উদ্বোধনের কার্যক্রম শুরু হয়েছে।এরই ধারাবাহিকতায় গতকাল ৬ ফেব্রুয়ারি -২০২৬, শুক্রবার, সন্ধ্যায় ভান্ডারিয়া থানাধীন শেরেবাংলা সড়কের, ডাঃ সোহরাব হোসেন মার্কেটের মার্কেটের নিচতলায়,বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও দৈনিক ঐশী বাংলা পত্রিকার বরিশাল বিভাগীয় প্রধান জনাব,মোঃ ফজলুল করিম মিঠু মিয়ার সভাপতিত্বে এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও দৈনিক ঐশী বাংলা পত্রিকার পিরোজপুর জেলা প্রতিনিধি,মোঃ নুরুল হুদা মিন্টুর সঞ্চালনায় দৈনিক ঐশী বাংলা পত্রিকার পিরোজপুর জেলা আঞ্চলিক অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঐশী নগরের চেয়ারম্যান ও শায়েখ এবং দৈনিক ঐশী বাংলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সুফি এ আর এম মুহিউদ্দীন খান ফারুকী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ মিজান হাওলাদার বার্তা প্রধান, দৈনিক ঐশী বাংলা,মোঃ হাসান ইমাম পান্না সহ-সভাপতি ভান্ডারিয়া প্রেসক্লাব, মোঃ ইমাম মোর্শেদ সুমন সহ সমাজ কল্যাণ সম্পাদক ভান্ডারিয়া প্রেসক্লাব, এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিভিন্ন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিক বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি আমানত। সমাজের ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সাহসী ভূমিকা রাখতে হবে।পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।