শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ১৯ জানুয়ারি বাগেরহাটে অবস্থিত ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। তিনি শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশ ও জাতির শান্তি ও কল্যাণে দোয়া করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, কচুয়া উপজেলা বিএনপির নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রবীণ ও দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের সিনিয়র নেতাকর্মীরাও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিল শেষে বক্তারা শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামকে স্মরণ করেন এবং তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে দলকে আরও সুসংগঠিত করার আহ্বান জানান।