বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের পক্ষ থেকে সরকারী প্রফুল্ল চন্দ্র (পিসি) কলেজের সাধারণ শিক্ষার্থীদের মাঝে সালাম ও শুভেচ্ছাবার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন পিসি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মাহিন হাসনাঈন সার্জা, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু ঋত্বিক হালদার রোহিত ও তাওহিদ আবেদি, সহ সাংগঠনিক সম্পাদক লিমন আল সাদ, ছাত্রী বিষয়ক সম্পাদক তাসফিয়া সুলতানা মীম, পৌর ছাত্রদল নেতা শেখ আল আমিনসহ ছাত্রদলের এক ঝাঁক মেধাবী নেতাকর্মী।
এসময় বক্তব্যে সিনিয়র সহ-সভাপতি মাহিন হাসনাঈন সার্জা বলেন,
“দেশের মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে একমাত্র বিএনপিই এগিয়ে যাচ্ছে। আমাদের দল যদি জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারে, তাহলে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত সকল পরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে।”
তিনি আরও বলেন, বাগেরহাট-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা বিএনপির পরিকল্পনাগুলো পড়বেন এবং আপনাদের পরিবারের সদস্যদের কাছে ব্যারিস্টার জাকির ভাইয়ের সালাম ও শুভেচ্ছা পৌঁছে দেবেন।