জাহিদ হোসেন,দিঘলিয়া প্রতিনিধি-খুলনা
খুলনা দিঘলিয়া এম এম মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র তানভীর ইসলাম সাকিব (১৪) মঙ্গলবার(৩০ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০টায় দিঘলিয়া গ্রামস্থ তার মামার বসত বাড়ী হইতে বাহির হয়ে নিখোঁজ হয়। তানভীরের স্বজনরা তার সন্ধান পেতে দিঘলিয়া থানায় জিডি করেন যার নং ১৬১৪।
পরিবার সূত্রে জানা যায় তানভীর ইসলাম সাকিবের মামা দিঘলিয়ার বাসিন্দা আবু সাঈদ (৩৯) যার মোবাইল নং ০১৯৬৫৪০৫০৮o থানায় হাজির হয়ে সাধারণ ডায়েরীর আবেদন করে। আবু সাইদ আবেদনে উল্লেখ করেন, আমার ভাগ্নে তানভীর ইসলাম সাকিব (১৪) দিঘলিয়া এম এম মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে পড়ালেখা করে। গত ইং-৩০/১২/২০২৫ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় আমার ভাগ্নে স্কুলে যাওয়ার কথা বলে দিঘলিয়া থানাধীন দিঘলিয়া গ্রামস্থ আমার বসত বাড়ী হইতে বাহির হয়। তার পর হইতে আমার ভাগ্নে আর বাড়ীতে ফিরে আসে নাই। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও আমার ভাগ্নের কোন সন্ধান পাওয়া যায় নাই। খোঁজাখুঁজি অব্যহত রয়েছে। নিখোঁজ ব্যক্তির নাম তানভীর ইসলাম সাকিব, বয়স ১৪ শারীরিক বর্ননা গায়ের রং ফর্সা, উচ্চতা ৫ ফুট। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়টি ভবিষ্যতের জন্য সাধারন ডাইরীভূক্ত করিয়া রাখিলাম