মোঃ আকাশ উজ্জামান শেখ রামপালে ( বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের রামপালে অবৈধ ড্রেজার মেশিনে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের অভিযানে ড্রেজার মেশিন মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে
২৩ ডিসেম্বর( মঙ্গলবার) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ( ভুমি) অভিজিৎ চক্রবর্তী এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলা এর বাশতলী ইউনিয়নের তালবুনিয়া গ্রামের একটি কৃষি জমির পাশে এবং মূল সড়কের কাছাকাছি একটি জায়গায় গভীর গর্ত করে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয় ।
এসময় বালু উত্তোলনের মুহূর্তে হাতেনাতে তাকে আটক হয়
মোবাইল কোর্টটি পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী
আটককৃত হলেন উপজেলার ইসলামবাদ গ্রামের মৃত ইনসান সরদারের ছেলে রেজাউল সরদার (৪৫) ।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তী
বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা উপজেলার তালবুনিয়া গ্রামে অভিযান চালিয়ে চাষযোগ্য জমিতে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে আসছে এবং এলাকাবাসী বারবার নিষেধ করা সত্ত্বেও তিনি তার এই অবৈধ কাজ চালিয়ে গেছেন
পরে আমরা সংবাদ পেয়ে এসে হাতেনাতে ধরতে
সক্ষম হই এবং ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন ২০১০ এর ভিত্তিতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে