জাহিদ হোসেন,দিঘলিয়া প্রতিনিধিঃ
খুলনা জেলা জামায়াতে ইসলামীর শুরা ও কর্মপরিষদ সদস্য স ম এনামুল হক বলেছেন এদেশের মানুষ আর কোন আধিপত্যবাদীদের রক্তচক্ষুকে ভয় করবেনা। ভারতীয় তাবেদার দল এ দেশের আলেম ওলামাদের উপর জুলুম অত্যাচার চালিয়েছে। এ দেশের দেশ প্রেমিক তৌহিদী মানুষের ওপর অত্যাচার চালিয়েছে। হত্যা, খুন ও গুমের রাজনীতি করেছে। তারা ভারতের এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য তৎপরতায় এ দেশের দেশ প্রেমিক মানুষকে হত্যা, খুন ও গুম করেছে। তারা এ দেশের দেশ প্রেমিক তৌহিদী ছাত্র জনতাকে হত্যা করেও এদেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যারা নতুন করে ভারতের তাবেদার সেজে এ দেশের দেশ প্রেমিক ও আধিপত্যবাদীদের এজেন্ডা বাস্তবায়নের ঘৃণ্য তৎপরতায় এদেশের দেশ প্রেমিক তৌহিদী ছাত্র জনতার ও ইসলাম প্রেমিক মানুষের প্রতিপক্ষ হতে চায় তাদেরও এদেশের মানুষ আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে। জুলাই আন্দোলনের সন্মুখ সারির অকুতোভয় যোদ্ধা শহিদ শরীফ ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গতকাল শনিবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত উপজেলা জামায়াতে ইসলামীর উপজেলা মোড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল হাসান এবং পরিচালনা করেন সহ সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন। দোয়া পরিচালনা করেন দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর প্রাক্তন আমীর মাওলানা শহীদুল্লাহ্। এ দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা অঞ্চলের সহকারী আঞ্চলিক পরিচালক খান গোলাম রসুল, শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা অফিস সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম, দিঘলিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান, দিঘলিয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ সাইফুল্লাহ মানসুর, দিঘলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা দেলোয়ার হোসেন আজাদী, বারাকপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শওকত আকবর মোড়ল, সেনহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোল্যা শফিকুল ইসলাম, দিঘলিয়া ইউনিয়ন শুরা ও কর্মপরিষদ সদস্য মুরাদুর রহমান প্রমুখ।