মোঃ শাহীন আলম, ময়মনসিংহ।
যথাযথ মর্যাদায় আজ ময়মনসিংহের মুক্তাগাছায় ঐতিহাসিক মুক্তাগাছা মুক্ত দিবস '২৫ পালিত হয় । ১৯৭১ সালের এই দিনে চূড়ান্ত বিজয়ের পূর্বেই পাক বাহিনীর সাথে সম্মুখ সমরে মুক্তাগাছাকে মুক্ত করেন বাংলা'র অকুতোভয় বীর সেনানিরা।
এ উপলক্ষে স্থানীয় উপজেলা প্রশাসনসহ বিভিন্ন বেসরকারি ও দলীয় সংগঠন দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা করে ।
স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত দিনের কার্যসূচি অনুযায়ী বেলা ১১টায় স্থানীয় উপজেলা মিলনায়তনে
সহকারী কমিশনার (ভূমি) লুবনা আহমেদ লুনা'র সভাপতিত্বে আলোচনা সভায় স্থানীয় বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা , বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন । পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় মুক্তিযুদ্ধের উপর স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা কাজী মোফাজ্জল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আছর আলী, রাজনৈতিক নেতা মোঃ শাহীনুর আলম, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ লুৎফর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তানবীর আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আশরাফ আলী, উপজেলা আইসিটি অফিসার মানজুর আহাম্মেদ,উপজেলা পরিসংখ্যান অফিসার আব্দুলাহ আল আমিন প্রমুখ। সভাপতির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার ভূমি লুবনা আহাম্মেদ লুনা বীর মুক্তিযোদ্ধাদের জাতীর শ্রেষ্ঠ সন্তান ও ৭১ এর জীবন্ত ইতিহাস আখ্যা দিয়ে পারিবারিক সামাজিক প্রাতিষ্ঠানিক বিশেষ করে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে গৌরব উজ্জ্বল '৭১ এর ইতিহাস তুলে ধরার জন্য উপস্থিত মুক্তিযোদ্বাদের অনুরোধ করেন।সাবেক কমান্ডার শফিকুল ইসলাম '৭১ এর স্মৃতিচারণ করতে গিয়ে বলেন , পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে চুড়ান্ত বিজয়ের আগেই আমরা ঐতিহাসিক মুক্তাগাছাসহ আশপাশের এলাকা মুক্ত করতে সক্ষম হই।এর আগে দিনের কার্যসূচি অনুযায়ী সকাল ৯ টায় পুষ্পস্তবক অর্পণ,৯.৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন , ১০.০০টায় বিজয় র্যালী ও বেলা ১১টয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়া মসজিদ , মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত ও সুখ সমৃদ্ধি কামনা বিশেষ মোনাজাত করা হয় ।