বাগেরহাট প্রতিনিধি: মো:মুন্না শেখ
মোড়েলগঞ্জে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছেন জাতীয় পার্টি থেকে বিএনপিতে যোগ দেওয়া বর্তমান নেতা সোমনাথ দে। সম্প্রতি তিনি আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে বক্তব্য দিলে এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
সোমনাথ দে জানান, “রাজনীতি মানুষের জন্য। যে দলেই থাকি না কেন, দেশের যেকোনো নেতার সুস্থতা ও কল্যাণ কামনা করা মানবিক দায়িত্ব। ফ্যাসিস্ট পুরাতন ফরমায় যদিও শেখ হাসিনা দেশের রাজনীতিকে বন্দুকের নল দেখিয়ে চালিয়েছেন—তবুও মানবিকতার জায়গা থেকে আমি তার সুস্থতা কামনা করেছি।”
স্থানীয় বিএনপির একাধিক নেতারা জানান, জাতীয় পার্টি থেকে এসে বিএনপিতে যোগ দেওয়ার পর সোমনাথ দে বেশ সক্রিয় রয়েছেন। তার এই বক্তব্য নিয়ে এলাকায় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে মানবিকতা বলছেন, আবার কেউ বলছেন—এটি রাজনৈতিক কৌশলের অংশ।
এদিকে তার দোয়া চাওয়ার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাইরাল হয়েছে। অনেকে মন্তব্য করছেন, বাংলাদেশের রাজনীতিতে এমন উদার মনোভাব খুব কমই দেখা যায়।
মোড়েলগঞ্জ বিএনপির স্থানীয় নেতারা বলেন, দলে যোগ দেওয়ার পর সোমনাথ দে সাংগঠনিকভাবে দায়িত্বশীল ভূমিকা রাখছেন এবং রাজনৈতিকভাবে পরিপক্বতার পরিচয় দিচ্ছেন।